ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণ, ৬ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

নাটোরের সিংড়া উপজেলায় কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেছেন।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রামের চান্দাই এলাকার বাসিন্দা রাজশাহী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে কৌশলে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যান প্রেমিক সাব্বির আহম্মেদ। পরে একটি হলুদের জমিতে নিয়ে গিয়ে সাব্বির ও তার সহযোগীরা রাতভর মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে চলে যায়।

স্থানীয়রা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। বিষয়টি জানার পর স্বজনরা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাব্বির ও তার ১০ সহযোগীর নামে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সিংড়া থানায় মামলা করেন।

পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। পরবর্তীতে অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ ১০ বছরের অধিক সময় মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102