ads
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেঞ্চুরির সুবাস জাগিয়ে ফিরলেন টাইগার কাপ্তান সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫৪ বার পঠিত

সাবলীলভাবে আইরিশ বোলারদের মোকাবিলা করছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে এই অলরাউন্ডার অফ-স্টাম্পের অনেক বাইরের বল টেনে লেগে খেলতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন তিনি।

এর আগে সাদা পোশাকে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালের ১৪ মার্চ। দীর্ঘ ৬ বছরের সেঞ্চুরিখরা তার আজও কাটানো হলো না।

দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতে মুমিনুলের উইকেট হারায় তারা। ৩৪ রানের সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই বিদায় নেন মুমিনুল হক। এর পর মাঠে এসে পুরো দায়িত্বটা তুলে নেন অধিনায়ক সাকিব ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এ দুজন করেন ১৯৯ রানের জুটি।

এদিকে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট গেলেও ব্যাট হাতে আগ্রাসী ভূমিকায় দেখা গেছে সাকিবকে। অপরপ্রান্তে কিছুটা ধরে খেলেছেন মুশফিক। ইতোমধ্যে সাকিব তার টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধশত তুলে নিয়েছেন। এর জন্য খেলেছেন মাত্র ৪৫ বল। অর্থাৎ বলা যায়, তিনি ওয়ানডে স্টাইলে তুলে নিয়েছেন অর্ধশত। ২৬তম অর্ধশত তুলে নিয়েছেন মুশফিকও। বর্তমানে তিনি অপরাজিত আছেন ৫৩ রানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চে রয়েছে দুদল। তার আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান। মুশফিক ৮৩ ও লিটন দাস ১১ বলে করেছেন ১৬ রান। অর্থাৎ লিড হয়েছে ১৯ রানে।

মঙ্গলবার মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হয়। প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারি আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের ঘূর্ণিতে পড়ে প্রথম দিনে ২১৪ রানে অলআউট হয়ে যায় তারা। তাইজুল ৫ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেন টাইগাররা। দিনের শেষ বলে তামিম ইকবালকে আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এতে করে ১৮০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেন স্বাগতিকরা।

এই ম্যাচের আগে মাত্র তিন টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আয়ারল্যান্ডের। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই টাইগারদের চোখ রাঙানি দিচ্ছেন আইরিশ বোলাররা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102