ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবাসহ ইউপি সদস্য আতাউর গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার পঠিত

নরসিংদীর মাধবদীতে ৫০০ পিস ইয়াবাসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সাহপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের খবরে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। গ্রেফতার আতাউর রহমান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদে সাহপ্রতাপ এলাকায় ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। সেখানে আতাউরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার কাছে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা মো. ইমতিয়াজ রহমান বলেন, ‘তিনি ইউপি সদস্যের দাপট দেখিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, রাহাজানি ও ভূমিদস্যুতা করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার সবাই অতিষ্ঠ। তার ক্ষমতার দাপটের কারণ কেউ কথা বলতে পারে না। তাকে গ্রেফতারের খবর পেয়ে আমরা এলাকাবাসী মিষ্টি বিলিয়েছি।’

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আতাউরকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতিসহ একাধিক মামলা আছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102