ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওডেসা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৯ বার পঠিত

কৌশলগত দিক থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় বন্দরটির ‘ক্ষতি’ হয়েছে বলেও জানা যায়।

মঙ্গলবার ভোরে ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর আরব নিউজের।

চালকবিহীন এসব ড্রোনের কথা উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘শত্রুরা সবেমাত্র ওডেসা বন্দর ও ওডেসা জেলায় হামলা চালিয়েছে। তারা সেখানে হামলায় ইউএভি ড্রোন ব্যবহার করেছে।’

বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয়, এসব ড্রোন হামলায় বন্দরটির ক্ষতি হয়েছে।

ওডেসা জেলা সামরিক প্রশাসনের প্রধান ইউরি ক্রুকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে এবং সম্ভাব্য দ্বিতীয় দফার হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাপন্থী দেশ ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে ওডেসার কৃষ্ণ সাগর বন্দরটি ইউক্রেন ও রাশিয়ার অনেক নাগরিকের কাছে ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় স্থান ছিল।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে ওডেসা বেশ কয়েকবার মস্কোর বাহিনীর হামলার শিকার হতে দেখা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102