ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবাজার ট্র্যাজেডি: লাখ টাকায় পোড়া কাপড় কিনলেন অপূর্ব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৫৬ বার পঠিত

রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্তব্ধ পুরো দেশ। সামর্থবান ব্যক্তিরা আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেইসাথে দেশের বিত্তবান মানুষদের আহ্বানও জানিয়েছেন। অন্যান্যদের মত পাশে এসে দাঁড়িয়েছেন শোবিজের তারকা শিল্পীরাও।

অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধারকৃত পোড়াকাপড় সংগ্রহ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ। সেগুলো বিক্রি করে সে অর্থ দিয়ে ফান্ড তৈরি করছে তাদের সাহায্য করার জন্য। তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন জনপ্রিয় তারকা তাহসান খান, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিমরা। এবার তাদের দলে নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব।

বিদ্যানন্দের ফান্ডে অংশীদার হতে তাদের থেকে ১ লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া কাপড় কিনেছেন জিয়াউল ফারুক অপূর্ব। যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

এ বিষয়ে অপূর্বর ভাষ্য, ‘বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তাতে আসলে আমরা সবাই মর্মাহত। সামনেই ঈদ, এমন মুহূর্তে এটা আসলে মেনে নেওয়াও কঠিন তাদের জন্য। ঈদ মানেই তো আনন্দ আর এই আনন্দের দিনে কারো যেন মন খারাপ না হয় সেজন্য ক্ষুদ্র একটা অর্থায়নের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাদেরও অধিকার আছে উৎসব করার, আনন্দ করার। আমি চাই, যার যতটুকু সামর্থ আছে তা দিয়েই তাদের পাশে দাঁড়াক। তাতে করে যাদের ক্ষতি হয়েছে তাদের মুখে একটু হলেও যেন হাসি ফুঁটে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102