ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেড় হাজার কেজি ভেজাল মসলাসহ আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

ফেনীতে চালের খুদ ও ধানের কুঁড়ায় ক্ষতিকর রাসায়নিক রং দিয়ে তৈরি হচ্ছে হলুদ-মরিচসহ বিভিন্ন মসলা দিয়ে তৈরি দেড় হাজার কেজি ভেজাল মসলাসহ মো. সাঈদ হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

বুধবার (৫ এপ্রিল) রাতে শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলে অভিযান চালান র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা।

আটক মো. সাঈদ হোসেন ফেনীর সোনাগাজী থানার সাড়াইত কান্দি গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।

র‌্যাব জানায়, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েক ব্যক্তি ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলের ভেতর ভেজাল মসলা তৈরি করছে। এরপর একটি আভিযানিক দল রাত ১২টার দিকে সেখানে অভিযান চালায়।

এ সময় তাদের দেখে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মিল ঘরের ভেতর তল্লাশি করে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তায় রং ও খুদ মেশানো ভেজাল হলুদ-মরিচের গুঁড়া, সর্বমোট দেড় হাজার কেজি ভেজাল মসলা উদ্ধার করা হয়।

আটক মো. সাঈদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন মসলাসহ হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে চালের ভাঙা খুদ, কুড়া ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে আসছিল।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক আসামি ও উদ্ধার ভেজাল মসলা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নোট বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102