ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেড়শ বছরের ঐতিহ্যবাহী ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩১ বার পঠিত
মসজিদে মামা শরিফার সামনে দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক; পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী খানকায়ে সিদ্দীকিয়া দরবারে হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মসজিদে মামা শরিফার সামনে দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ইফতার মাহফিল


৭ এপ্রিল শুক্রবার শেরপুর সদর উপজেলার চরশেরপুরের ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসা মাঠে, মসজিদে মামা শরিফার সামনে দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এ ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

ইফতারের আগে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খানকায়ে সিদ্দিকীয়ার পীর সাহেব হযরত মাওলানা আলহাজ্ব আবু রাশেদ মোহাম্মদ বাকের। এসময় দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়ায় হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশনের কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।

আয়োজক সংগঠনের আহবায়ক মোহাম্মদ রাফিউল আলম বাদশাহ বলেন,

এটি আমাদের দেড়শ বছরের পুরোনো ঐতিহ্য। দেড়শ বছর যাবত আমাদের পূর্ব পুরুষরা এ ইফতার মাহফিল করে আসছে। আমাদের এ মাঠে শায়িত আছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ফসিহ উদ্দিন (রহঃ)। যিনি আসাম ও বাংলার ইসলাম প্রচারে ব্যপক ভূমিকা রেখেছেন। আমাদের বংশের পূর্ব পুরুষ মজনু ফরায়েজি (রহঃ), যিনি তৎকালীন ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।

তিনি আরও বলেন, হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন একটি পারিবারিক সংগঠন ও আমাদের দ্বীন মুহাম্মদ (রহঃ) এর বংশের সেতুবন্ধন। এ সংগঠন হতে আমরা সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে থাকি।

এসময় প্রায় দেড় শতাধিক মুসল্লী ইফতার ও দোয়ায় অংশ নেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102