ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতীবান্ধায় আম গাছ নিয়ে দ্বন্দ্ব, লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় বড় ভাইয়ের লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, শুক্রবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকা পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে জহুরুল ইসলামের সঙ্গে জাকিরুল ইসলাম মিস্টারের বিরোধ হয়। জহুরুল ইসলামের লাগানো আম গাছ ছোট ভাই জাকিরুল ইসলাম মিস্টার উপড়ে ফেলে। বাগবিতণ্ডার এক পর্যায়ে জহুরুল ইসলাম ছোট ভাই জাকিরুল ইসলাম মিস্টারকে লাঠি দিয়ে আঘাত করেন। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল ইসলাম মিস্টার মারা যান।

তিনি বলেন, দুই ভাইয়ের মারামারির ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102