ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো দিনমজুরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩২ বার পঠিত

কুমিল্লা মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নবীর হোসেন (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) বিকেলে মহানগরীর রাজগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, বিকেল ৬টার দিকে নবীর বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশার চালক হাবিব উল্লাহকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102