ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরের মেলান্দহে পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

জামালপুরের মেলান্দহের বেতমারীতে লবণবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বেতমারী এলাকায় রোববার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা গ্রামের আবুল করিমের ছেলে শাহ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (৩২) ও জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকার পিকআপ চালক কাজল (৩৫)। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা লবণবাহী ট্রাক ও মেলান্দহের দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102