ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পায়ে মোটরসাইকেলের চাকা লাগায় কনস্টেবলকে ছাত্রলীগ নেতার মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩২ বার পঠিত
মারধরের ঘটনায় আটক হয়েছেন ছাত্রলীগ নেতা জাকির পাইক

পায়ে মোটরসাইকেলের চাকার আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করেছে।

ওসি আরও বলেন, বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত বলেন, ‘আমার একটি ইফতারির দাওয়াত ছিল। পরে সেখান থেকে বের হয়ে তারাবির নামাজ পড়ছিলাম। নামাজ শেষে দেখি ফোনে অনেকগুলো কল আসে। খোঁজ নিয়ে জানতে পারলাম সাধারণ সম্পাদককে পুলিশে ধরে নিয়ে গেছে। আসলে কী হয়েছে কিছুই জানি না।’

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102