শেরপুর প্রতিনিধি: শেরপুরে এতিম, অসহায় ও দুঃস্থ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। শনিবার রাতে শহরের আখের মামুদ বাজারে মোবারকপুর কল্যাণ সংস্থা আয়োজনে পোষাক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

মোবারকপুর কল্যাণ সংস্থা আয়োজনে পোষাক বিতরণ করা হয়

পোষাক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসার সহকারী সুপার নূরে আলম সিদ্দিকী, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি আলমগীর আল আমিন, আখের মামুদ নূরানী হাফেজীয়া মাদ্রাসার সভাপতি লুতফর রহমান, সহ সভাপতি আহমদ আলী, কোষাধ্যক্ষ জিয়া সরকার, শিক্ষক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, মোবারকপুর মসজিদের খতিব হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, দক্ষিণ মোবারকপুর জামে মসজিদের সভাপতি শফিকুল ইসলাম মন্ডল, মোবারকপুর কইনাপাড়া মসজিদের সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, দমদমা কালীগঞ্জের সমাজসেবক উসমান আলী, আলম মিয়া, মোবারকপুর কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদের শাহ জাহান তালুকদার, রবিউল ইসলাম, মিসকিন মিয়া, ইশতিয়াক আহম্মেদ জনি, আব্দুর রাফি (পুষ্প), আরিফ হোসেন, শাকিল আহম্মেদ, জিহাদসহ অন্যান্যরা।