ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালাল ইরান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৫২ বার পঠিত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল শাখা নতুন একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে।

নতুন এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মিরাজ-৫৩২ এবং ইরানের তরুণ বিশেষজ্ঞরা এই ড্রোনের নকশা ও উৎপাদনের কাজ করেছেন। খবর ইরনার।

আইআরজিসির স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলি কুহেস্তানি বলেন, এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথে এর পাল্লা হচ্ছে ৪৫০ কিলোমিটার।

তিনি জানান, কামিকাযে এই ড্রোন ১২ হাজার ফুট ওপর দিয়ে টানা তিন ঘণ্টা উড়তে পারে। এ ছাড়া ড্রোনটি গাড়ির ওপর থেকে উড্ডয়ন করা যায়।

জেনারেল কুহেস্তানি বলেন, এই ড্রোন ৫০ কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এ ছাড়া ড্রোনটি খুব সহজ পদ্ধতিতে নির্মিত এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। ফলে এই ড্রোনকে ব্যবহারে আনার জন্য অল্প সময় প্রয়োজন হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102