ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ চতুর্থ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬১ বার পঠিত

ঢাকার বায়ুর দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৯৪ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তালিকায় দেখা যায়, দূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

স্কোর ২৫৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারতের দিল্লি। দেখা গেছে, দিল্লির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

২৩৮ স্কোর অর্থাৎ দূষণমাত্রা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে পাকিস্তানের লাহোরে। শহরটি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আর ২০৪ স্কোর নিয়ে বায়ুদূষণের তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর।

রাজধানী ঢাকার মানুষ চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102