ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বলিউড তারকা সালমানকে খুনের হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৪৭ বার পঠিত

বলিউড তারকা সালমান খানকে আসছে ৩০ এপ্রিল খুন করা হবে! এমন দিনক্ষণ জানিয়ে আবারও তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে তাকে। সোমবার (১০ এপ্রিল) রাতে এ হুমকির ফোন আসে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে।

এমন ঘটনার পরেই তদন্তে নামে মুম্বাই পুলিশ। জানা গেছে, রাজস্থানের জোধপুর থেকে এই হুমকির ফোনটি এসেছিল। রকি ভাই পরিচয় দিয়ে হুমকি দিয়ে ফোন করে ষোল বছরের এক কিশোর।

এরই মধ্যে এ কিশোরকে শাহপুর থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে এসেছে পুলিশ। কেন সে সালমান খানকে এ হুমকি দিয়ে ফোন করল, তা জানতে চাইবে পুলিশ।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেও ই-মেইলে খুনের হুমকি দেওয়া হয় বলিউডের ভাইজানকে। তারপরই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়। নিজের সুরক্ষার জন্য একটি বুলেটপ্রুফ গাড়িও সম্প্রতি কিনেছেন সালমান। যার দাম প্রায় ২ কোটি রুপি।

এর আগেরবার সালমানকে হুমকি দিয়ে মেইল পাঠিয়েছিল গোল্ডি ব্রার নামে এক গ্যাংস্টার। গত বছর মে মাসে পাঞ্জাবের কংগ্রেস নেতা এবং গায়ক সিধু মুসেওয়ালা খুনেও অভিযুক্ত ছিল সে। এ হুমকিমূলক ফোনের জন্য লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার ও রোহিত ব্রারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।

পর পর এ খুনের হুমকিতে কিছুটা হলেও উদ্বেগে রয়েছেন সালমান৷ গতকালই নিজের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নতুন বুলেটপ্রুফ গাড়িতে পৌঁছান ভাইজান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102