ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় ১০ম শ্রেণির ছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৭টার সময় চিরিরবন্দর উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর ইছামতি ডিগ্রী কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত রায় (১৫) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেণপাড়া গ্রামের শ্যামল রায়ের ছেলে ও আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে প্রশান্ত রায় বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সকাল ৭টার সময় ইছামতি কলেজ মোড় বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে বাইসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে প্রশান্ত রায় মারা যায়।

এই ঘটনায় স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেট দেয়। এতে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালিদ হাসান ও থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি মহাসড়কে যান চালাচল স্বাভাবিক করেন। এ সময় তারা নিহত প্রশান্ত রায়ের বাড়িতে যান ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102