ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাউবির ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭০.১৯ শতাংশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার পঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২০ সালের বিএ ও বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিকসহ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার ৭০ দশমিক ১৯ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় ৪৫ হাজার ২৬২ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩১ হাজার ৭৬৯ জন।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম. মেজবাহ উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে একজন এ মাইনাস, ১৭৩ জন বি প্লাস, ২ হাজার ৬৭৭ জন বি, ৯ হাজার ৪৮১ জন বি মাইনাস, ১১ হাজার ৭৭৯ জন সি প্লাস, ৬ হাজার ৬২৭ জন সি এবং ১ হাজার ৩১ জন সি মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৯৫০ ছাত্র এবং ১৩ হাজার ৮১৯ ছাত্রী।

চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bd I Semester/Detail Result-exam.bou.ac.bd এবং বাউবির সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102