ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আলম ঝাপড়া (৫০) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইউপি আলম নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার আবুল ঝাপড়ার ছেলে ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ ওয়ার্ড সদস্য।

স্থানীয়রা বলেন, দুপুর ১টার দিকে নবাব মোড়ে ৭-৮ জন লোক এসে আলম ঝাপড়াকে কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক জাগো নিউজকে বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে আনা হয়। কিন্তু আগেই মারা যান তিনি। হাসুয়ার কোপে তার মাথায় রক্তাক্ত হয়েছিল। ডান হাতে ও মাথায় কোপগুলো দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102