ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে, আশা কাদেরের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে আরও ১০০ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, যানজটের জন্য রাস্তা কোনো সমস্যা নয়, যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।

এর আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ইশতিয়াকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক -এআইআইবির মহাপরিচালক রজত মিশ্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102