ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে সাংবাদিকের ওপর হামলায় মোহাম্মদ আলী কালু গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৪৪ বার পঠিত
মোহাম্মদ আলী ওরফে কালু (৪০)

শেরপুর; সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার এখন টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের করা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলার ঝিনাইগাতি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ আলী ওরফে কালু (৪০)। পেশায় ফুল ব্যবসায়ী হলেও এলাকায় দাঙ্গা হাঙ্গামা ও কলহপ্রিয় লোক হিসেবেই পরিচিত এই কালু।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত আত্মগোপনে থাকায় তাকে ধরতে দেরি হলো। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শেরপুর প্রেস ক্লাব, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাব, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ, শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যানসহ অনেকেই।

উল্লেখ্য, গত পাঁচ এপ্রিল দুপুরে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে জননী ফ্লাওয়ার গার্ডেনে সৌরভের ওপর অতর্কিত হামলা হয়। ওইদিনই দুই জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যে কুসুম আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102