ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড় বড় মার্কেটে আগুন সন্দেহজনক: মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বড় বড় মার্কেটে আগুন লাগা সন্দেহজনক। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এই শান্তিপূর্ণ দেশে একের পর এক বড় বড় মার্কেটে আগুন লাগছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা আসলেই সন্দেহের বিষয়।

মন্ত্রী বলেন, এ দেশে একটি গোষ্ঠীর আগুন সন্ত্রাস করার ইতিহাস আছে। তাদের ভাষা গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়। তারা ধমক দিয়ে, আগুন সন্ত্রাসের ভয় দেখিয়ে সরকার বদলাতে চায়। মার্কেটগুলোতে আগুন লাগার পেছনে তাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুনামগঞ্জের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত ৩৪৬ রোগীর মাঝে ১ কোটি ৭৪ লাখ টাকা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গ্রামের মানুষ এখন আর অবহেলিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী ও শিশুদের প্রতি বিশেষ সহমর্মিতা রয়েছে। নারী-পুরুষদের উন্নয়নের জন্য সরকার সমানভাবে প্রকল্প গ্রহণ করছে। অতি দরিদ্রদের সংখ্যা কমানো হচ্ছে। দেশে এমন কোনো মানুষ নেই যারা না খেয়ে ঘুমায়। ৯৭ ভাগ শিশু এখন স্কুলে যায়, বিনামূল্যে সরকারি বই পায়। স্কুলের শিশুদের ইউনিফর্ম ও স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরল কাজ করছেন, আমরা তাকে সহযোগিতা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা সমাজসেবা কর্মকর্তা সুচিত্রা রায় প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102