ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাইলট সাদিয়ার লাইসেন্স স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

বিমানের ফার্স্ট অফিসার সাদিয়া আহমেদের বাণিজ্যিক পাইলট লাইসেন্স (সিপিএল) স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট জালিয়াতি করে পাইলট লাইসেন্স নেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নিয়েছে বেবিচক।

বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

পাইলট সাদিয়াকে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, আপনার এইচএসসি পরীক্ষার সনদ সংক্রান্ত এক অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার এটিপিএলের সব সুযোগ-সুবিধা স্থগিত করা হয়েছে।

এ আগে সনদ জালিয়াতির অভিযোগে বিমান থেকেও সাময়িক বরখাস্ত হন ফার্স্ট অফিসার সাদিয়া। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বিমান। কিন্তু অভিযোগ আছে সাদিয়া তদন্ত সংস্থার সামনে উপস্থিত না হয়ে গত মাসের শেষের দিকে দেশ ছেড়েছেন।

বেবিচক সূত্র জানায়, সাদিয়া এখন থেকে দেশে বা বিদেশে কোনো বাণিজ্যিক ফ্লাইট চালাতে পারবেন না। তদন্ত শেষ হওয়ার পরে, তার সিপিএল প্রত্যাহার করার সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102