ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৪৯ বার পঠিত

এবার মিস ইন্ডিয়া বিজয়ী হয়েছেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার রাতে একটি জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে।

১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি ধারণ করেছেন।

এদিকে দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ হয়েছেন এবং মনিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানারআপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে তিনি এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

মিস ইন্ডিয়া সংস্থা জানায়, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। মানবতার জন্য সব কিছু করেন এবং এর বেশিরভাগই দাতব্য কাজে দান করেন। লাখ লাখ মানুষের প্রিয় এদিকে সর্বদা মাটির মানুষ।

অন্যদিকে নন্দিনী জানান, তিনি ফলো করেন প্রিয়াংকা চোপড়াকেও। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তার জীবনে অনুপ্রাণিত করে।

অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজ থেকে নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা— বিশ্ব-তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্রা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হৃদয় দখল করে নিয়েছেন। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। আমরা আপনাদের জার্নির জন্য, মুকুট অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য গর্বিত। আপনি সারাজীবন এ রকমই উজ্জ্বল থাকুন।

প্রসঙ্গত, নন্দিনী সৌন্দর্য প্রতিযোগিতার ৫৯তম সংস্করণ জিতে নিয়েছেন। ইভেন্টে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে পারফরম করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102