ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইজিবাইক চালক রবিউল হত্যা মামলার আসামি দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৮ বার পঠিত
পলাশ ও রাশেদ। ফাইল ছবি

ঝিনাইদহের হরিণাকুন্ডে ইজিবাইক চালক রবিউল হত্যা মামলার দুই আসামি ছাত্রলীগ নেতা পলাশ এবং রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। পলাশ হরিণাকুন্ড পৌর ছাত্রলীগের সভাপতি এবং রাশেদ সহ-সভাপতি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দিপংকর বলেন, রোববার সকালে আসামিদের ঝিনাইদহ কোর্টে পাঠানো হয়েছে।

তিনি জানান, গতকাল (শনিবার) রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে পলাশকে গ্রেফতার করা হয়। পরে রাশেদকে গ্রেফতার করা হয়। পলাশ উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আক্কাছ মন্ডলের ছেলে এবং রাশেদ একই গ্রামের বাকের মন্ডলের ছেলে।

হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের ইজিবাইক চালক রবিউল হত্যা মামলার পলাতক আসামি পলাশ ও রাশেদ ঝিনাইদহ শহরে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দিপংকর মন্ডল ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক ১০টার দিকে জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ বিকাল ৫টার দিকে হরিণাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ থেকে নামাজ শেষ করে বের হওয়ার পরই রবিউলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে রবিউলের মৃত্যু হয়।

এ ঘটনার পরদিন রবিউলের বাবা মিনাজ উদ্দীন বাদী হয়ে হরিণাকুন্ড থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102