ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবহাওয়া নিয়ে তিন বিভাগের জন্য দুঃসংবাদ, বৃষ্টির সম্ভাবনা সিলেটে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

দেশের তিনটি জেলায় আজকের তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আভাস দিয়েছেন কানাডাভিত্তিক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এমন আভাস দেন।

মোস্তফা কামাল পলাশ তার স্ট্যাটাসে লিখেন, শুভ সকাল বাংলাদেশের সবাইকে। (১৯ ই এপ্রিল, ২০২৩)
আজ বুধবার, ১৯ ই এপ্রিল রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের জেলাগুলোতে তাপ প্রবাহ অব্যহত থাকার প্রবল সম্ভবনা রয়েছে। জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র ও মেঘের তাপমাত্রা বিশেষণ করা আশংকা করা যাচ্ছে যে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করার সম্ভাবনা রয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে।

তবে আজও চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে।

গত ২ দিনের মতো আজও সন্ধ্যার পর থেকে মধ্য রাত্রী এর মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলবিবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ দেশের বিভিন্ন জেলাগুলোতে নিম্নে-উল্লেখিত সর্বোচ্চ তাপমাত্রা উঠার প্রবল সম্ভাবনা রয়েছে:

১) চুয়াডাঙ্গা, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, ৪২ থেকে ৪৩ ডিগ্রী সেলসিয়াস
২) কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বগুড়া, নাটোর, নওগা, পাবনা, সিরাজগন্জ জেলা ৪০ থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াস
৩) খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ৩৮ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস
৪) ঢাকা ও বরিশাল বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস
৫) চট্টগ্রাম জেলা ও পার্বত্য চট্টগ্রামের সকল জেলায় ৩৪ থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াস
৫) ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে ৩৫ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস,
৬) সিলেট বিভাগের জেলাগুলোতে ৩৩ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস,
৭) রংপুর বিভাগের জেলাগুলো ৩৫ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102