ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিবার নিয়ে ওমরাহ করলেন মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৯ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা মাশরাফি বিন মুর্তজা। এখনও জাতীয় দল থেকে আনুষ্ঠানিক বিদায় নেননি। খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। ২০১৯ সালের পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি তিনি। দেশের জার্সিতে না খেললেও বিপিএল, ডিপিএল দাপিয়ে বেড়াচ্ছেন। এবারের বিপিএলও তার নেতৃত্বে জয়ী হয়েছে কুমিল্লা। ঢাকা প্রিমিয়ার লিগে এখন দুই সপ্তাহের বিরতি।

এই বিরতিতে পরিবার নিয়ে মাশরাফি ছুটলেন সৌদি আরব। পরিবারকে নিয়ে ওমরাহ পালন করলেন সাবেক এই অধিনায়ক।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমী ওমরাহর ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। ছবিতে মাশরাফি ও সুমনার সঙ্গে দেখা যায় দুই সন্তানকে।

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন বল হাতে। রেকর্ড গড়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক। মোহামেডানের বিপক্ষে ম্যাচে ১৭ রানে ৫ উইকেট নিয়ে বুঝিয়েছেন, বয়স বাড়লেও ফুরিয়ে যাননি তিনি। একইসঙ্গে পূর্ণ করেছেন প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫০ উইকেট। সঙ্গে করেছেন আরেকটি রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে (৩৯ বছর ১৭৩ দিন) উইকেট পাওয়ার কৃতিত্ব এখন তার।

মাশরাফি এমনতিই ধর্মভীরু। স্রষ্টার নৈকট্য অর্জনের লক্ষ্যে তাই রমজান মাসে ওমরাহ করলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102