ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনের চাকার নিচ থেকে শিশুকে বাঁচাল ফায়ার সার্ভিস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৩ বার পঠিত

ট্রেনের ইঞ্জিনের চাকার নিচ থেকে রাজু (৯) নামে এক শিশুকে বাঁচাল ফায়ার সার্ভিস কর্মীরা।শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত রাজু ময়মনসিংহ জেলার বাসিন্দা মো. ছাদ্দাম হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে রেলের ইঞ্জিনের চাকার নিচে রাজু নামে এক শিশু আটকা পড়ে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দুর্ঘটনাস্থলে পোঁছে অত্যন্ত ঝুঁকি নিয়ে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এরপর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ট্রেনটি ক্যান্টনমেন্ট মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে ক্যান্টনমেন্ট স্টেশন ইয়ার্ডে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102