ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের দিনে কারাবন্দিদের জন্য বিশেষ খাবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

ঈদের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারাকর্তৃপক্ষ। এদিন প্রায় ৯ হাজার বন্দিকে সবাই দেওয়া হয় মিষ্টি, পায়েস, মুড়ি। দুপুর ও রাতে দেওয়া হচ্ছে উন্নত খাবার।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ শনিবার এসব তথ্য জানান।

তিনি আরও জানান, সকালে কারাগারের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব মুসলিম কারাবন্দি জামাতে অংশ নেন। বর্তমান তাপদাহ ও গরমের কথা বিবেচনা করে এবার বিনোদনের ব্যবস্থা রাখা হয়নি। কারাবন্দিরা যাতে রোদে ও গরমে শারীরিক কোনও সমস্যায় না পড়েন সেসব বিষয় বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা সূত্র জানায়, দুপুরে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা রয়েছে। দুপুরে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির মাংস পরিবেশন করা হবে। এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও থাকবে। রাতের খাবারে বন্দিরা খাবেন সাদা ভাত, আলুর দম, ডিম ও মাছ। এছাড়া থাকবে লেবু ও শসা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102