ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সুনামগঞ্জের তিন উপজেলায় ছয় কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকাল ও দুপুরে তাহিরপুর উপজেলা, দোয়ারা বাজার উপজেলা ও ছাতক উপজেলায় পৃথক তিনটি ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুনামগঞ্জে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। কৃষকরা প্রতিদিনের মতো আজ সকালেও হাওরে ধান কাটতে যান। কিন্তু সকাল থেকে ঝড়-বৃষ্টি হতে থাকে। হঠাৎ বজ্রপাতে ছয় কৃষক মারা যান।

সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জাগো নিউজকে বলেন, ছাতকের দেবের গাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন গ্রামের কৃষক আরশ আলী ও চরমহল্লার গ্রামের কৃষক আব্দুস সামাদ ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জাগো নিউজকে বলেন, দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে রনভূমি গ্রামের কৃষক তারা মিয়া চোদ্দকুড়ি হাওর ও মিলন মিয়া কালা দেওরা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।

এছাড়া তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার বলেন, উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে রমজান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়। আরও এক কৃষক মুকিদ মিয়া আহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102