ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় এক চাকরিজীবী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৪২) নামে এক চাকরিজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত ইকবাল কাশেম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন ইকবাল। ছুটি সীমিত হওয়ায় কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে নাভারন বাস কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় গোড়পাড়া এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শার্শা (নাভারন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লক্ষিনদর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় পথে ইকবাল হোসেন নামে একজন মারা যান। মনিরুজ্জামান নামে অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102