ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাজাহানপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২২ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাজা মিয়া (৪০) নিহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজা মিয়া ওই উপজেলার আমরুল ফুলকোট গ্রামের মৃত শুকর আলী ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদিন ।

পুলিশের এ কর্মকর্তা জানান, বি- ব্লকে টিআর পরিবহনের ঢাকাগামী এক বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজা মহাসড়কে ছিটকে পড়ে যান৷ গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্সপেক্টর জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি। মোটরসাইকেল জব্দ করে ফাঁড়িতে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102