ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচনী এলাকায় ব্যারিস্টার মওদুদের স্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৫১ বার পঠিত

সাবেক উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার বসুরহাট বাজারের সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে হাসনা মওদুদ শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার) দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহারসহ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক মেম্বার, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102