ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে লাশ রেখে স্বামীর পলায়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৮ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারায় রোকসানা আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালে রেখে স্বামী পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শোলকাটা হাজীগাওঁ খেজুরিয়ায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে এগারোটার দিকে হাজীগাওঁ থেকে রোকসানা আক্তার নামে এক গৃহবধূকে তার স্বামী ও অজ্ঞাতনামা ২-৩ জন নিয়ে আসেন । কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত্যু বিষয়টি নিশ্চিত হলে স্বামী লাশ হাসপাতাল রেখে পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ জানান, রাতে এক নারীকে নিয়ে আসেন তার স্বজনরা । এর আগেই তার মৃত্যু হয়। মৃত্যু খবর পুলিশকে জানানো হলে ওই নারীর স্বজনরা লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান।

নিহতের ছোট বোন রাজিয়া সুলতানা (১৯) বলেন, আমার বোন জামাই পেশায় একজন রিকশা চালক। বোন জামাই ৫/৬ মাস ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বোনকে মারধর করতেন। রাত সাড়ে এগারোটার সময় বোনের শ্বশুরবাড়ির এক লোক আমাদের জানান বোন মারা গেছে‌‌। হাসপাতালে এসে বোনের লাশ দেখতে পাই।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাসান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ভিকটিমকে মারধর করে হত্যা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102