ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শান্তিপূর্ণভাবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৪৮ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণভাবে শপথ নিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। সোমবার সচিবালয়ে তিনি এ কথা জানান।

এদিন বেলা ১১টায় নতুন রাষ্ট্রপতি হিসেবে শপত নেন মো. সাহাবুদ্দিন। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ওবায়দুল কাদের বলেন, একই সঙ্গে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নিয়েছেন মো. আব্দুল হামিদ। বিএনপির মধ্যে রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় চলতি বছর ঈদুল ফিতরে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, পদ্মায় মোটরসাইকেল চলাচল নিয়ে শঙ্কা ছিল। তবে তরুণ বাইকাররা শৃঙ্খলার পরিচয় দিয়েছে। এ নিয়ে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তায় ৫ হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়েছে সরকার; যা একনেকে পাশ হয়েছে। এ ছাড়া সড়ক নিরাপদ ও শৃঙ্খলা ফেরাতে বিশ্বব্যাংক প্রায় ৩ হাজার কোটি টাকা দিচ্ছে।

ওবায়দুল কাদের জানান, ঢাকায় বিআরটিসি ইলেকট্রিক বাস চলবে ৮০টি। আগামী নভেম্বরে চলাচল শুরু হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102