ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলফামারীর ডিমলায় ঈদে ঘুরতে বেরিয়ে প্রাণ হারালেন দুই যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৪৬ বার পঠিত

নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪এপ্রিল) দুপুরে উপজেলার ডাংগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও একই এলাকার বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে দুপুরে মোটরসাইকেলে করে ডাংগারহাট বাজার থেকে গোমনাতি বাজারের দিকে যাচ্ছিলেন রাফিক ইসলাম ও রিপন ইসলাম। পথে মোটরসাইকেলটি ডাংগারহাট শহীদ মিনারের সামনে পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদেহ এখনো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102