ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজাসহ সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে ভাতিজাসহ সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতরা হলেন, শুক্তগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার (৬০) ও তার ভাতিজা মো. বেলায়েত হোসেন (৫৫)।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক হাসান খুলনার দৌরতপুরের ইমনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর রব ও বেলায়েত হোসেনকে প্রতিপক্ষের লোকজন সোমবার রাত সোয়া ৮টার দিকে কুপিয়ে জখম করে।

রাত ৯টার দিকে দুইজনকে গুরুত্বর আহতাবস্থায় স্বজনরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

নিহত আব্দুর রব হাওলাদারের ভাগ্নে মো. নাসির উদ্দিন জানান, প্রতিপক্ষের লোকজন রব মেস্বরকে কুপিয়ে খালে ফেলে এবং বেলায়েত হোসেনকে সড়কের ওপর ফেলে রাখে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে। দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102