ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শত্রুর ৩ গোয়েন্দা বিমান হ্যাক করল ইরান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৫১ বার পঠিত

ইরানের ইলেকট্রনিক কোম্পানি ‘সা ইরান’ দেশটির সীমান্তের কাছে শত্রু পক্ষের তিনটি গোয়েন্দা বিমান হ্যাক করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কোম্পানিটি সোমবার এ তথ্য প্রকাশ করেছে। তবে বিমানগুলো ঠিক কোন দেশের বা এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে কোম্পানিটির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, সম্প্রতি ইরানের ইলেকট্রনিক ওয়ার সরঞ্জামের মাধ্যমে বিমান তিনটিকে হ্যাক করা হয়েছে। শত্রুর বিমানগুলো ওই সময় ইরানের আকাশসীমার খুব কাছে অবস্থান করছিল।

ইরানের এই কমান্ডার আরও বলেন, ইলেকট্রনিক যুদ্ধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ইরান। শত্রুর সব ধরনের ইলেকট্রো-ম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা রয়েছে তেহরানের।

আমির রাস্তেগারি বলেন, দেশের নিরাপত্তা- বিশেষ করে দেশের আকাশসীমা রক্ষায় বহু বছর ধরেই ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারাই ইরানের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বুঝতে পেরেছে বিষয়টি।

তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা রয়েছে তাতে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যেকোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102