ads
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রিজন ভ্যান থেকে অনুসারীদের যে বার্তা দিলেন মামুনুল হক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪৮ বার পঠিত

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রীর ধর্ষণ মামলায় দুজন সাক্ষী দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল নবম দফায় এ সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যানের ভেতর থেকে মামুনুল হক অনুসারীদের বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় একদিন হবেই। আমার মুক্তির দরকার নাই, সত্যের মুক্তি দরকার। সত্যের মুক্তির জন্য তোমরা দোয়া করো। তোমরা হিজরত করবে আল্লাহর পথে। ইনশাআল্লাহ সত্যের জয় হবেই হবে।

আদালতের পাবলিক প্রসিকিউটর রকিব বলেন, মামুনুল হককে মঙ্গলবার দুপুর ১২টায় আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ১টায় দুজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। সাক্ষী দিয়েছেন সোনারগাঁও থানার তৎকালীন এএসআই এজাজুল হক ও মামলার বাদীর বাড়িওয়ালা মোশারফ হোসেন। ধর্ষণের বিষয় গুরুত্বপূর্ণ সাক্ষী দিয়েছেন সাক্ষীরা। সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী মামুনুল হক ধর্ষণ করেছেন। এ পর্যন্ত এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এদিকে মামুনুল হকের আইনজীবী নয়ন বলেন, সাক্ষীদের জেরা করেছি। সাক্ষীদের কারো সঙ্গে জবানবন্দির কোন মিল নেই। ন্যায় বিচার হলে মামুনুল হক খালাস পাবেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য কারাগার থেকে মামুনুল হককে সকাল ৯টায় আদালতে আনা হয়েছে। সেই সঙ্গে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জেরর সোনারগাঁ উপজেলায় অবস্থিত রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ আটক হয়। তখন অনুসারীরা রিসোর্ট ভাংচুর করে মামুনুল হক সহ নারীকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আটক কথিত স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে সোনারাগাঁও থানায় ধর্ষণ মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102