ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্লোগান দেয়া নিয়ে আ.লীগের সংঘর্ষ, সোনা মিয়া নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সোনা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন ৯ জন।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে হারাগাছ খানসামা হাট ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আগমন কেন্দ্র করে স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয়ই পক্ষের মধ্যে খানসামা হাট ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠের রাস্তায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুর্বৃত্তের লাঠির আঘাতে নাজিরদহ নয়াটারী গ্রামের আব্দুল খালেকের ছেলে সোনা মিয়া (৫৫) ঘটনাস্থলেই মারা যায়।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102