ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৭ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, নিহত আল-আমিন (২৫)। তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের শরাফত আলীর ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আল-আমিন একটি মারামারি মামলায় গত ২৭ ফেব্রয়ারী থেকে শেরপুর জেলা কারাগারে (হাজতি নং ৪৫৪/২৩) হিসেবে হাজতবাস করে আসছিলেন। বুধবার (২৬ এপ্রিল) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টায় তিনি মারা যান।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহের সূরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আল আমিনের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102