ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরানীগঞ্জে গণধর্ষণের ঘটনায় এক আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

কেরানীগঞ্জে একটি মেয়েকে গণধর্ষণের ঘটনায় ইমন মোল্লা ওরফে পাইটু (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার বিকালে র‌্যাব ১০ এর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২১ এপ্রিল মেয়েটি তার ছোট ভাইকে ঈদের কাপড় কিনে দেওয়ার জন্য তার মায়ের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় আসে।

সেখানে যাওয়ার পর পূর্ব পরিচিত সোহাগ মিয়া (২৩) মেয়েটিকে তেঘরিয়া স্ট্যান্ডে তার সঙ্গে দেখা করতে বলে। মেয়েটি সেখানে গেলে সোহাগ পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে পাশের একটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে যায়।

এসময় মেয়েটিকে সোহাগ, ইমন মোল্লা ওরফে পাইটু ও অজ্ঞাতনামা কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোহাগ মিয়া ও ইমন মোল্লা পাইটুসহ অজ্ঞাতনামা আরও ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার র‌্যাব-১০ একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইমন মোল্লা ওরফে পাইটুকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102