ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগল মারাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৬ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের আলিরপাড়ায় ছাগল মারাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষে আবুল কাশেম ওরফে দুলাল মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। আহতদের বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আব্দুর রাজ্জাককে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বগারচর ইউনিয়নের আলিরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার হাজী আবদুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় বগারচর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, একই এলাকার মৃত ভোমর বেপারির ছেলে মানিক মিয়া (৫৫) ও রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়া (২৪) নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানায়, বুধবার বগারচর ইউনিয়নের আলিরপাড়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আমিনুল ইসলাম স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের আদালত মিয়ার ছেলে আবু মিয়ার একটি ছাগলের বাচ্চা তার মোটরসাইকেলের নিচে চাপা পড়ে। এ ঘটনায় আমিনুল ইসলাম ও আবু মিয়ার লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। আমিনুল ইসলাম বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমানুজ্জামানকে জানায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। দুপক্ষই মারমুখী অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটার আঘাতে আবুল কাশেম গুরুতর আহত হলে তাকে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার ও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে আটক করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর মামলা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102