ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছোবল দেয়া সাপ সঙ্গে নিয়েই হাসপাতালে নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের ছোবলে অঞ্জনা বেগম (৩০) নামে নারী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। এ সময় রোগীর সঙ্গে মৃত সাপটিকেও হাসপাতালের চিকিৎসকের নিকট নিয়ে যান তার স্বজনরা।

রোববার (৩০ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামে নিজ বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে সাপটি দেখতে ভিড় করে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও তাদের স্বজনরা। আহত অঞ্জনা চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী।

সাপটির নাম বেত আঁচড়া বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা ও স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ। তিনি বলেন, বেত আঁচড়া সম্পূর্ণ বিষহীন। ভয়ের কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন।

অঞ্জনা বেগমের স্বামী জাহিদ হাসান বলেন, রোববার দুপুরে আমার বাবা মাঠ থেকে জ্বালানির জন্য কিছু বাঁশ নিয়ে আসেন। আমার স্ত্রী সেই বাঁশগুলো রান্না ঘরে রাখছিলেন। এ সময় বাঁশের মধ্যে থাকা একটি সাপ তার হাতের তালুতে ছোবল দেয়। পরে দ্রুত আমার স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। পাশাপাশি চিকিৎসার সুবিধার্থে সাপটিও সঙ্গে করে নিয়ে আসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াদেহ মাহমুদ রবিন বলেন, দুপুরে সাপের ছোবলে আহত নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। একটি মৃত সাপও সঙ্গে করে নিয়ে এসেছেন। প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে ধারণা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102