ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৬৫ বার পঠিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটপাত থেকে সোনার গহনা ও বারসহ মো. ফারুক খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দরের বহুতল কার পার্কিংসংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাত থেকে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় ফারুকের প্যান্টের পকেট থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার এবং ১৩৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।জব্দ স্বর্ণের মোট ওজন ৬০২ গ্রাম।

এ বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান বলেন, বিমানবন্দরের মসজিদের সামনে ফুটপাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ফারুক। পরে এপিবিএন গোয়েন্দা দল তাকে জিজ্ঞাসাবাদ করলে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন। তখন তাকে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বর্ণের কথা স্বীকার করেন তিনি।

তখন ফারুক তার প্যান্টের পকেট থেকে চারটি সোনার বার ও ১৩৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার বের করে দেন। তবে এসবের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102