ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল ১৮ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫৮ বার পঠিত

মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন মারা গেছেন।আহত হয়েছেন ৩৩ জন।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। রোববার এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর এনডিটিভির।

নায়ারিতের প্রসিকিউটর কার্যালয় জানায়, শনিবার রাতে বাসটি মহাসড়ক থেকে প্রায় ৪৯ ফুট নিচে একটি গিরিখাতে পড়ে যায়। সড়কটি রাজ্যের রাজধানী টেপিক ও পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।

টুইটারে প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের সহায়তায় আমরা শুরু থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ১১ জন নারী এবং সাতজন পুরুষ নিহত হয়েছেন। অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102