ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে সড়কে ঝরল বাবা-ছেলেসহ ৩ প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৫ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়াদ্দার (৪৫), তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়; পরে সেখানেই তিনি মারা যান। নিহতদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102