ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইরাল সেই শিশু শিল্পী সুমন আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

সিরাজগঞ্জের বিভিন্নস্থানে টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ দেওয়া খুদে শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছেন। সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

সুমন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে।

খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, সুমন দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের স্বজনরা জানান, ৮ বা ৯ বছর বয়সে সুমন গাছ থেকে পড়ে মাথায় আঘাত পায়। পরে চিকিৎসা করে অনেক সময় ভালো আবার কিছু সময় অবনতি হতো। দরিদ্র পরিবার হওয়ায় তাকে উন্নত চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। আর এ কারণেই অল্প বয়সে তার মৃত্যু হয়েছে। রাতেই রহমতগঞ্জ কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।

আল-আমিন শেখ বলেন, ‘সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারিনি।’

স্থানীয় ইউপি সদস্য সেরাজুল ইসলাম বলেন, ‘টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেত তা দিয়ে দরিদ্র বাবার সংসারে সহযোগিতা হতো। অসাধারণ গানের গলা ছিল তার। তার গানে অনেকেই আনন্দ পেতেন।’

তিনি আরও বলেন, সুমনের গান ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী সারা ফেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102