ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিবাহবিচ্ছেদের পর তরুণীর উদযাপন, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৬০ বার পঠিত

বিবাহবিচ্ছেদ উদযাপন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ভারতের এক তরুণী। দেশটির সমাজে এখনো বিবাহবিচ্ছেদকে একটি ঘৃণ্য কাজ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে দেওয়ার ফলে সমাজে লাঞ্ছনার শিকার হতে হয় নারীদের।

মানুষের কটূ কথার ভয়ে অনেক মেয়েই চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখেন। তবে এবার ব্যতিক্রমী এক কাজ করলেন ভারতের এক স্বাধীনচেতা নারী। স্বামীকে ডিভোর্স দিয়ে সেটি উদযাপন করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে বিভিন্ন ক্যাপশনে অন্য নারীদের প্রতি উপদেশমূলক অনেক কথা লিখেছেন এই নারী।

তার পোস্টগুলোর কমেন্টে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। স্বাধীন জীবনে তাকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ।

একটি ছবিতে দেখা যায়, তার সাবেক স্বামীর সঙ্গে তোলা তার একটি ছবি মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলছেন তিনি। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ডিভোর্স মানেই ব্যর্থতা নয়, এটা জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

অন্য এক পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, প্রত্যেক সমাপ্তির পর একটি নতুন সূচনা হয়।

আরেকটি ছবিতে দেখা যায়, তার ও স্বামীর একটি ছবি পায়ের নিচে ফেলে রেখে পোজ দিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102