ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছয় মাসে ৬০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে শেরপুর ট্রাফিক পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৫ বার পঠিত

শেরপুর জেলা ট্রাফিক পুলিশ গত ছয় মাসে ৬০ লাখ ২২ হাজার ৯শ ৯০ টাকার রাজস্ব আদায় করেছে। জেলা ট্রাফিক পুলিশ ও এসব রাজস্ব এসেছে গাড়ীর কাগজ পত্রসহ নানান অনিয়মের মামলা থেকে। বেশীর ভাগ রাজস্ব এসেছে মাটর সাইকেল থেকে। শেরপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ছয় মাস ধরে প্রতিদিনের তৎপরতায় এই ফল এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

তবে চলতি অর্থ বছরে রাজস্ব আয় কোটি টাকা ছাড়িয়েছে বলে জানা গেছে। মামলা দিয়ে কাগজপত্র ড্রাইভিং লাইসেন্সসহ নানা বিষয়য় নিয়মিত করার জন্য আবার পাঠানো হয়েছে সরকারের (বিআরটিসি) সড়ক পরিবহন কর্পোরেশনে। গাড়ীর কাগজ পত্র নিয়মিত করা বাবাদ বিআরটিএ থেকে সরকার আবার মোটা অংকের রাজস্ব পেয়েছে বলে জানানো হয়েছে। পুলিশের এই ট্রাফিক বিভাগের তৎপরতায় (ট্রাফিক পুলিশ ও বিআরটিএ) যৌথ অভিযান চালিয়ে এক বছরে অন্তত তিন কোটি টাকার মত রাজস্ব পেয়েছে বলে অফিস দুটির কর্মকর্তরা জানান।

শেরপুর ট্রাফিকের ট্রাফিক ইন্সিপেক্টর আবু সাঈদ হিরন বলেছেন, এই তৎপরতা চলমান থাকবে। পুলিশের ট্রাফিক সূত্রে জানা গেছে গাড়ীর মামলা ও জরিমানা থেকে গেল এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ১১ লাখ ২২ হাজার টাকা, মে মাসে ১১ লাখ ৩৬হাজার ৮৯০ টাকা, ফেব্রোয়ারি মাসে ৮লাখ ১৬ হাজার, জানুয়ারি মাসে ৯ লাখ ৮৫ হাজার ১০০ টাকা, বিগত বছরের ডিসেম্বর মাসে ৮ লাখ ১৩ হাজার টাকা, নভেম্বর মাসে ১১ লাখ ৫০ হাজার। আদায়কৃত মোট ৬০ লাখ ২২ হাজার ৯৯০ টাকা সরকারের রাজস্ব খাতে জমা হয়েছে।

বিভিন্ন যানবাহনের কাগজ পত্র, ড্রাইভিং লাইসেন্স করা ও ট্রাফিক আইন মানার প্রবনতা বৃদ্ধি করার জন্য জেলা পুলিশের পক্ষ নানা সচেতনতামূলক প্রচারনার চালানোর পাশাপাশি পুলিশের ট্রাফিক বিভাগ শহরের নানান প্রবেশ পথে প্রতিদিন অভিযান চালিয়ে গাড়ীর মালিক ও চালকদের সতর্ক করছেন এবং তাদের কাছ থেকে জরিমানা আদায় করার লঘু শাস্তি প্রদান করে আসছে। এতে একদিকে মানুষ সচেতন হচ্ছে, অপরদিকে সরকারের রাস্বও আদায় বাড়ছে।

শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম বলেছেন, রাজস্ব আদায় লক্ষ্য নয় পুলিশের কাজ সেবা দেওয়া। জনগন, রাস্তা ও গাড়ীকে নিরাপদ রাখতেই ট্রাফিক পুলিশ সরকারের আইন মেনে সহনীয় মাত্রায় জরিমানা করে সবাইকে আইনের মধ্যে আনার চেষ্ঠা করছে। রাস্তায় নিরাপত্তা বিধান ও এত সংখ্যক টাকা রাজস্ব আদায় করায় শেরপুর ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102