ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের পর কিশোরীকে পতিতালয়ে বিক্রি করেন লতিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৬৩ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে ধর্ষণের পর এক কিশোরীকে জামালপুর পতিতালয়ে বিক্রি করে দেন আব্দুল লতিব নামে একজন। এ ঘটনায় পুলিশ আব্দুল লতিবকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আব্দুল লতিব ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের চণ্ডিশ্বর কদমতলী এলাকার মো. ভোলা মিয়ার ছেলে। এ ঘটনায় ওই ধর্ষকের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে ধামরাই থানা পুলিশ।

এ মামলায় ওই ধর্ষককে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চণ্ডিশ্বর কদমতলী গ্রামের এক কিশোরীকে (১৪) ফুঁসলিয়ে ভুট্টাখেতের ভেতর নিয়ে ধর্ষণ করেন আব্দুল লতিব (৫০)। এরপর তাকে বেড়ানোর কথা বলে জামালপুর জেলা শহরের নিষিদ্ধপল্লীতে নিয়ে বিক্রি করে দেন। পরে সে কৌশলে ওই যৌনপল্লী থেকে পালিয়ে বাড়িতে আসে।

ওই ধর্ষক মাঝে-মধ্যেই ওই কিশোরীকে উত্ত্যক্ত করে ও কু-প্রস্তাব দিতে থাকে। তার কথায় রাজি না হলে সোমবার গভীর রাতে ওই কিশোরীর ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে আব্দুল লতিবকে আটক করে। এরপর তাকে গণধোলাই দিয়ে ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল চন্দ্র দাস বলেন, ধামরাই থানার এসআই মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই ধর্ষককে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আব্দুল লতিবের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102